ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কিউবান দূতাবাসে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তীব্র নিন্দা জানিয়েছেন। আজ ২৬ সেপ্টেম্বর এক বিবৃতিতে পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ২৪ সেপ্টেম্বর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে কূটনৈতিক এলাকায় কিউবান দূতাবাসে এই সন্ত্রাসী হামলা বিরাট উদ্বেগের বিষয়। এর আগেও যুক্তরাষ্ট্রে কিউবান দূতাবাসে সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে এবং মার্কিন সরকার সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে পারেনি। সিপিবি মনে করে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মতামতকে উপেক্ষা করে সমাজতান্ত্রিক কিউবার প্রতি মার্কিন সরকার যে হিংসা ও বিদ্বেষের নীতি গ্রহণ করেছে এই হামলা তারই পরিণতি মাত্র। যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মার্কিন সরকার সারা দুনিয়ায় গলা ফাটিয়ে আওয়াজ দিয়ে বেড়ায়, আজ নিজ দেশে কেন তারা সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারছে না? এর জবাব মার্কিন সরকারকে দিতে হবে।
সিপিবি নেতৃবৃন্দ অবিলম্বে কিউবান দূতাবাসে সংঘটিত এই সন্ত্রাসী হামলার সঠিক তদন্ত এবং হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার জন্য মার্কিন সরকারের নিকট জোর দাবী জানিয়েছেন।
সিপিবি নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের জনগণ সর্বদাই কিউবান জনগণের পাশে আছে। কিউবার জনগণও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে এদেশের পাশে ছিল। তাই সিপিবি এই হামলার আনুষ্ঠানিক নিন্দা জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতিও দাবী জানাচ্ছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments