স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী ০১ সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু বলেছেন, আওয়ামী লীগের সেই পুরনো সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজির আর জায়গা হবে না। মনে রাখতে হবে যারা এই নৈরাজ্যের পক্ষ নেবে তারা আওয়ামী লীগের দোসর। এতে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে- এটি দেশনায়ক তারেক রহমানের নির্দেশ।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দমনপীড়নে বিএনপি নেতাকর্মীরা ১৫ বছর নিজ বাড়িতে ঘুমাতে পারেনি। মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের। পাশবিক নির্যাতন করা হয়েছে তাদের ওপর। কিন্তু আমরা আওয়ামী লীগ নেতাকর্মীদের কোন প্রকার ক্ষতি সাধন করিনি।
সোমবার বিকালে ফেনীর ছাগলনাইয়া জিরো পয়েন্টে ছাত্র জনতার উপর গনহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মজনু বলেন, রক্তসমুদ্রে ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচারের পতন ঘটলেও বিজয় নস্যাত করতে দেশ বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ছাত্র গণআন্দোলন নিছক কোনো আন্দোলন ছিল না, ১৫ বছরের পুঞ্জীভূত জনগণের তীব্র ক্ষোভের প্রতিফলন ঘটেছে গণবিপ্লবের মাধ্যমে। স্বৈরাচার হাসিনার পতনে জনগণের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, কিন্তু পরিপূর্ণ বিজয় অর্জিত হতে আরও পথ পাড়ি দিতে হবে।
উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহমেদ মজুমদার এর সভাপতিত্বে সদস্য সচিব আলমগীর বিএ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে
বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসীম, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুনসহ বিএনপির নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments