ডেস্ক রিপোর্ট: রাজধানীর কদমতলী থানার চেয়ারম্যান বাড়ী মোড়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এর ৫৩ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে এ কর্মীসম্মেলনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন ও চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল।
এস.এম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সমাজ কল্যাণ সম্পাদক গোলম মোস্তফা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম.এস সোবহান, সুজন দ্বে, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান খসরু, শাহীন আরা সুলতানা রিমা, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম মোল্লা বক্তব্য রাখেন।
সম্মেলনে এস এম মনিরুজ্জামান কে সভাপতি ও মোঃ শাহ আলম কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করে ১০১ সদস্য বিশিষ্ট ৫৩ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments