স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বিএনপি জামায়েত শিবির অপশক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার দুপুর একটার দিকে (১৬ জুলাই ২০২৪) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বিএসএমএমইউ শাখা স্বাচিপের সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ার্দার টিটোর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ডি-ব্লক প্রদক্ষিণ করে সি-ব্লক হয়ে কেবিন-ব্লক পার হয়ে বার্ডেম হাসাপাতাল সংলগ্ন সড়ক দিয়ে শাহবাগ মোড় ি ঘুরে বিশ^বিদ্যালয়ের বি-ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশও করেন বিএসএমএমইউ’র শাখা স্বাচিপ সমর্থিত চিকিৎসকরা।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে নিরলস কাজ করে চলেছেন। মানুষের অধিকার আদায়ের আপোষহীন। দেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের আপোষহীন নেত্রী হিসেবে তিনি দেশ পরিচালনা করছেন। গণমানুষের সকল চাহিদা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী সর্বদা কাজ করে যাচ্ছেন। দেশের শিক্ষা, চিকিৎসা ও গবেষণায় মাননীয় প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশেষ নজর রেখেছেন। স্কুল, কলেজ, মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা , চিকিৎসা ও গবেষণার মাননোন্নয়নে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নানান সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। তিনি বেকারত্ব দূরীকরণে বহুমুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।
সমাবেশে সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ার্দার টিটো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব জাতির পিতা বঙ্গবন্ধুর মত।তিনি দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। সকল পরিস্থিতি তিনি সুষ্ঠুভাবে সমাধান করেন। এবারও তিনি শিক্ষার্থীদের দাবির দাওয়ার প্রতি সহনশীল। কোটার বিষয়টি আদালতের সিদ্বান্ত অনুযায়ী পদক্ষেপ নেবেন । কিন্তু কোমলমতি ছাত্রদের অগোচরে দেশদ্রোহী বিএনপি জামায়েত শিবির এই কোটা সংস্কার আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখা স্বাচিপ দেশের চিকিৎসকদের নিয়ে এই অপচেষ্টা রুখতে প্রস্তুত রয়েছে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে মোকাবেল করবে বিএসএমএমইউ শাখা স্বাচিপ। আমরা দেশের স্বাধীনতার শক্তির সর্বদা নিয়োজিত রয়েছি। যেকোন পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুন্ন রাখতে বদ্ধ পরিকর রয়েছে বিএসএমএমইউ শাখা স্বাচিপ।
বিক্ষোভ সমাবেশে শাখা স্বাচিপের যুগ্ম আহ্বায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পাল, নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিকুল ইসলাম তারিক, বিএসএমএমইউ শাখা স্বাচিপের সদস্য সহকারী অধ্যাপক ডা. নিরুপম চৌধুরী সহকারী অধ্যাপক ডা. শাওনেয়াজ বারী, সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান, সহকারী অধ্যাপক ডা. আশরাফুজ্জামান সজিব, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য শাখা স্বাচিপের সদস্য সহকারী পরিচালক ডা. এহসানুল কবির সুমন ও ডা.এনায়েত তুষার, ডা. রাজিব কুমার সাহা, সহকারী অধ্যাপক ডা. মানস কুমার, অধ্যাপক ডা. হাসানুল হক নিপুন, সহকারী অধ্যাপক ডা. আব্দুল আলিম প্রমুখসহ স্বাচিপের নেতাকর্মী ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments