কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় তৃনমূল সাংবাদিক দলের শিখন কর্মশালা অনুষ্ঠিতি হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদে মিলনায়তনে একদিনের এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বে-সরকারি উন্নয়ন সংস্থা আভাস, এল আরপি-৫০, সিএএসআর প্রকল্পের আয়োজনে একশন এইড বাংলাদেশ’র সহযোগিতায় ওই ইউনিয়নের ২০ জন শিশু শিক্ষার্থী অংশগ্রন করে। এসব শিশুদের উন্নয়নমূলক সংবাদের উপর প্রাথমিক ধারন দেয়া হয়। এ সময় আভাস সিএএসআর প্রকল্পের স্পন্সরশীপ অফিসার মো.আরিফুল ইসলাম,তৃনমূল সাংবাদিক দলের উপদেষ্টা ও প্রশিক্ষক উত্তম কুমার হাওলাদার, তৃনমূল সাংবাদিক দলের উপদেষ্টা ও প্রতিভা সৃষ্টি কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক মো.তরিকুল ইসলাম, তৃনমূল সাংবাদিক দলের উপদেষ্টা ও শিশুর অভিভাবক আসমা, লিজা, কমিউনিটি মবিলাইজার মো.মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments