জাবি প্রতিনিধি : 'এক দফা এক দাবি, লিটন তুই কবে যাবি' 'ভূমিদস্যু সম্পাদক,মানি না মানবো না' 'দাবি এক দফা এক, লিটনের পদত্যাগ'স্লোগান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে কালো পতাকা মিছিল করেছে তারই অনুসারী বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে ৩ শতাধিক নেতাকর্মী নিয়ে এই কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে লিখিত বক্তব্যে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুজ্জামান শাকিল বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে চাঁদাবাজি, জমিদখল, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও মাদক ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও নেতাকর্মীদের সাথে অসদাচরণের প্রেক্ষিতে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি। মনে করি, কেন্দ্রীয় ছাত্রলীগ যে পবিত্র দায়িত্ব তার উপর দিয়েছিলেন সে তার জুলুম, নিপিড়ন ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে দায়িত্বের অবহেলা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে কলঙ্কিত করেছে।’
তিনি আরো বলেন, ‘অবাঞ্ছিত অবস্থায় লিটন তার পদ বাঁচাতে সিনিয়র নেতাকর্মীদের সাথে সমন্বয় না করে গত ৩১ জানুয়ারি দু’টি হলের কমিটি গঠন করেছেন। সেখানে ত্যাগীদের বঞ্চিত করে তড়িঘড়ি করে বিবাহিত, অছাত্র, বহিষ্কৃত এবং ক্যাম্পাসে যাদের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগ রয়েছে তাদের পদে রাখা হয়েছে। তিনি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে হল কমিটি গঠন করেছেন বলে মনে করছি।’
এর আগে, গত ২৩ জানুয়ারি জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে অবাঞ্ছিত ঘোষণা করে তার অনুসারীরা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments