স্টাফ রিপোটার: স্মাট বাংলাদেশ বিনির্মানে সাইবার নিরাপত্তা আইন বিষয়ে সচেতনতা, নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন, ইভটিজিং ও মাদক প্রতিরোধে ডেমরায় শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ারী বিভাগের উদ্দে্যাগে ডেমরা থানার তত্ত্বাবধানে মঙ্গলবার দুপুরে ঐতিহ্যবাহী সামসুল হক খাঁন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান ও ডিএসসিসির ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু। প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ারী বিভাগের উপ—পুলিশ কমিশনার (ডিসি) মো. ইকবাল হোসাইন। এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার (ডেমরা জোন ও ক্রাইম) মো. মাসুদুর রহমান মনির, ডেমরা ট্রাফিক জোনের অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার (এডিসি) ইসরাত জাহান, ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস ও ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম সহ আরও উর্ধ্বতন কর্মকর্তা। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, অভিভাবক,স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ওয়ারী বিভাগের উপ—পুলিশ কমিশনার (ডিসি) মো. ইকবাল হোসাইন বক্তব্যে বলেন, বাংলাদেশকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে বর্তমান প্রজন্মকেই। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে সবাইকে সাইবার নিরাপত্তা আইন বিষয়ে সচেতন হতে হবে। এক্ষেত্রে নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করা খুবই জরুরী। এছাড়া আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে উঠতে অবশ্যই ইভটিজিং ও মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর সকল বিষয়ে প্রশাসন সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সেবায় পাশে থাকবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments