কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় জাল টাকা সহ মো.হাবিবুর রহমান (৫২) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার দপুর সাড়ে তিন টায় দিকে পৌর শহরের লঞ্চঘাট এলাকার একটি কফি হাউজ তাকে গ্রেফতার করা হয়। সে বাউফল উপজেলার সূর্যমনি গ্রামের মোতালেব মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কফি হাউজে কেনাকাটা করতে গিয়ে সে ৫ শ' টাকার একটি জাল নোট দেয়। পরে ওই দোকানীর সন্দেহ হলে পুলিশে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ হাজার টাকার ৪০টি ও ৫শ' টাকার ১৩ টি জাল নোট উদ্ধার করেন।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments