টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৩ টি ইউনিয়নে বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব। শনিবার (২১ অক্টোবর) মহা সপ্তমীর সন্ধ্যায় পাকুটিয়া, মোকনা ও মামুদনগর ইউনিয়নের মোট ৬ টি পূজা মন্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক উপহার প্রদান করেন ব্যারিস্টার রাকিব। তিনি পুখুরিয়া, ঘাগড়া পালপাড়া, কেদারপুর গুহলী সাহাপাড়া, মামুদনগর ইউনিয়ন পরিষদ মন্দির সহ বিভিন্ন মন্দিরে গিয়ে সংশ্লিষ্ট পূজা কমিটির নেতৃবৃন্দদের সাথে কুশল বিনিময় করে সার্বিক সকল বিষয়ে খোঁজখবর নেন।
বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আ.লীগ নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রাকিব বলেন, বাংলাদেশ আ.লীগ সরকার ক্ষমতায় থাকলে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব গুলো সুন্দরভাবে উদযাপন করতে পারে। সারা দেশের ন্যায় নাগরপুরেও উৎসবমুখর পরিবেশে দূর্গাপূজা উদযাপন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ কোষাধ্যক্ষ দিলীপ কুমার সাহা, মামুদনগর ইউপি চেয়ারম্যান মো. জজ কামাল, পাকুটিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. শামছুল আলম সরকার, সাধারণ সম্পাদক মো. শামীম খান, যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন সহ অন্যান্য আ. লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments