ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে চারটি হত্যাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদক মামলার আসামি এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
শনিবার (১৭ জানুযারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতের নাম হলো- মোঃ কাল্লু ওরফে মোস্তাকিম হোসেন ওরফে বোমা কাল্লু (৩৭)।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গত (১০ জুন ২০২৫) পল্লবী থানায় রুজুকৃত একটি অপহরণ ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ কাল্লু ওরফে বোমা কাল্লু। উক্ত মামলার প্রেক্ষিতে বুধবার ০৭ জানুয়ারি পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় সে পড়ে গিয়ে বাম পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করায় তাকে শনিবার (১৭ জানুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে হত্যা, অপহরণ, বিস্ফোরক ও মাদক সংক্রান্তে ছয়টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে এবং একটি মামলা পল্লবী থানায় বর্তমানে তদন্তাধীন। গ্রেফতারকৃত কাল্লু দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে অপহরণ ও মালামাল লুটতরাজ করে আসছিল। এছাড়াও পল্লবীর বিহারী ক্যাম্প ও বস্তি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি করত।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments