বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকল রাজনৈতিক বিভাজন ভুলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অ্যালামনাইবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ ২৬ এপ্রিল ২০২৫ শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)-এর বৈশাখী মিলনমেলার উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক বিভাজন আমাদের নানাভাবে ক্ষতি করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সকল বিভাজন ভুলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার এখনই সময়।
ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন। ডুয়া’র সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড, কাজের পরিধি ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ অনেক বেড়েছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক ও উন্নয়ন কর্মকাণ্ডে অ্যালামনাইবৃন্দ বিভিন্নভাবে অবদান রেখে চলেছেন। তাঁদের গতিশীল কার্যক্রমে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। এসময় সকলের মধ্যে ঐক্য ধরে রাখতে এধরনের মিলনমেলা কার্যকর ভূমিকা পালন করতে পারে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments