টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর ইউনিয়নে জাঁকজমকপূর্ণ হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে মামুদনগর চামটা সেতু সংলগ্ন স্থানে হাডুডু বা কাবাডি খেলার ঐতিহ্য ফিরিয়ে আনতে ও দর্শকদের আনন্দ দিতে চামটা-মির্জাপুর এলাকাবাসী উক্ত হাডুডু ফাইনাল খেলা আয়োজন করেছে। এতে সাধারণ দর্শকে কানায় কানায় পূর্ণ এই উৎসবমুখর খেলায় মহিন একাদশ ও আলমাস একাদশ দুটি দল অংশগ্রহণ করে এবং ড্র ফলাফল নিয়ে খেলা শেষ হয়।
চামটা-মির্জাপুর ফ্রেন্ডশিপ ক্লাব সভাপতি মো. নবাব আলী'র সভাপতিত্বে উক্ত খেলা উদ্বোধন করেন মামুদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ জজ কামাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন ও নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা'র সভাপতি এস এম আনোয়ার হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা'র সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম রাশেদ, নাগরপুর প্রেসক্লাব সদস্য ইউসুফ হোসেন লেনিন, শেখ রাসেল মির্জাপুর ক্লাব সভাপতি তানভীর আহমেদ আলমগীর সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments