নাটোর প্রতিনিধি: সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে পুলিশ বেষ্টনীতে নাটোরে সমাবেশ করেছে বিএনপি। শনিবার সকাল সাড়ে ৮টায় নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। তবে সমাবেশস্থলের পাশে লাঠিহাতে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থানের কারণে তড়িঘড়ি করে প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বক্তব্য না দিয়েই সমাবেশ কর্মসূচি শেষ করেন।
সমাবেশ শুরুর আগেই দলটির কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, দুর্নীতির প্রতিবাদ’ এবং ১০ দফা দাবিতে এ সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে সমাবেশ করে জেলা বিএনপি। একই সময় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে পিডিবি অফিসের সামনে তাদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা পিডিবি অফিসের সামনে অবস্থান নেন। আধা ঘণ্টা পর ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। এর পরিপ্রেক্ষিতে সমাবেশের প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর বক্তব্যের আগেই সমাবেশ শেষ হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments