ডেস্ক রিপোর্ট: চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সবার জন্যে রেশনকার্ড নিশ্চিতকরণের দাবিতে আজ ৪ জুন বাসদ (মার্কসবাদী)’র উদ্যোগে ঢাকার আজিমপুরের ছাপড়া মসজিদ মোড়ে বিকাল সাড়ে ৪টায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে এলাকার বিভিন্ন মোড়ে নেতাকর্মীবৃন্দ দলীয় প্রচারপত্র প্রচারের মাধ্যমে জনসংযোগ করেন। সমাবেশে বক্তব্য রাখেন দলের ঢাকা নগরের ইনচার্জ কমরেড নাঈমা খালেদ মনিকা। আরও উপস্থিত ছিলেন ভজন বিশ্বাস, সায়মা আফরোজ, শাহিনুর সুমি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একদিকে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে জনগণ দিশেহারা, অন্যদিকে তাদের মদদে একের পর এক চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে চলেছে ব্যবসায়ীরা। পানি, গ্যাস ও বিদ্যুতের দাম বহুবার বৃদ্ধি করা হয়েছে। আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। সাধারণ মানুষের আয় বাড়েনি। বাড়ি ভাড়া, যাতায়াত খরচ, শিক্ষা, চিকিৎসা ইত্যাদির খরচ মেটাতে তারা হিমশিম খাচ্ছে। অথচ সরকার বাজারে এসব মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। বরং পুঁজিপতিদের স্বার্থে মূল্যবৃদ্ধির সুযোগ করে দিচ্ছে। এই অন্যায় মূল্যবৃদ্ধি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে হবে।
সমাবেশে একই দাবিতে আগামী ১২ জুন ২০২২ আহূত জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টার গণসমাবেশে সবাইকে অংশগ্রহণের মাধ্যমে আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments