ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়া ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির ঘটনায় হতাহতের ব্যাপারে এখনো কোন তথ্য পাওয়া যায়নি।
তবে এই পর্যন্ত একটি অটোমেটিক এসল্ট রাইফেল, এবং বিপুল পরিমাণ তাজাগুলি উদ্ধার করার তথ্য দিয়েছেন ৮ এপিবিএনের ক্যাম্প কমান্ডার কামরান হোসেন ।
তিনি জানান, বৃহস্পতিবার( ১৬ জুন) রাত ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ক্যাম্প-১৮ তে ৮ এপিবিএন এর সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি ঘটনা ঘটে। এর পরেই অভিযান চালিয়ে একটি অটোমেটিক এসল্ট রাইফেল, ৪৯১ রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে বলে জানা তিনি।
এদিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় অভিযান পাহাড়ি গুহা থেকে ৪ টি দেশিয় ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে ১৬ এপিবিএন। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি এপিবিএন।
১৬ এপিবিএন এর অধিনায়ক মো. তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রশিক্ষিত কমান্ডো টিমসহ ৮০ জন অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি আভিযানিক দল বৃহস্পতিবার( ১৬ জুন) বিকেল সাড়ে ৩ টায় নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের নুরালীপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় ড্রোনের সাহায্যে অভিযান পরিচালনা করে।
অভিযানে পাহাড়ি এলাকায় গুহার মধ্যে অজ্ঞাতনামা ডাকাতদলের লুকিয়ে রাখা ৪ টি দেশিয় আগ্নেয়াস্ত্র (এলজি) ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সন্ধ্যা ৬ টায় অভিযানের সমাপ্ত হয়। অজ্ঞাত ডাকাতদলের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ১৬ এপিবিএন এর অধিনায়ক মো. তারিকুল ইসলাম।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments