ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশনে (ইসি) সংরক্ষিত থাকা তথ্য-উপাত্ত যাচাই সংক্রান্ত সেবা নিচ্ছে ১৬০টি প্রতিষ্ঠান। এরমধ্যে সরকারি প্রতিষ্ঠান, মোবাইল মোম্পানি, বানিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি রয়েছে।
ইসির দেওয়া তথ্য মতে, বর্তমানে ৪৬টি সরকারি প্রতিষ্ঠান, ৬ মোবাইল মোম্পানি, ৬৩টি বানিজ্যিক ব্যাংক, ২৮টি আর্থিক প্রতিষ্ঠান, ৫টি বীমা প্রতিষ্ঠান, ৮টি মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি এবং অন্যান্য ৪টি প্রতিষ্ঠান ইসিতে সংরক্ষিত থাকা তথ্য-উপাত্ত যাচাই সংক্রান্ত সেবা নিচ্ছে।
এতোদিন ১৫৬টি প্রতিষ্ঠান ইসির কাছ থেকে এই সেবা নিতো। সোমবার (২৫ জুলাই) নতুন করে চারটি প্রতিষ্ঠান এই সেবা নেওয়ার জন্য চুক্তি করে। প্রতিষ্ঠান চারটি হলো- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও জাতীয় মানবাধিকার কমিশন।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন, পরিচালক (অপারেশন) মো. শাহেদুন্নবী চৌধুরী, পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আজিজুল ইসলাম, সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাইকরণ) মুহা. সরওয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইসির পক্ষে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার চুক্তিপত্রে স্বাক্ষর করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে উপসচিব (বাজেট) ডা. মো. আসাদুজ্জামান, বাংলাদেশ রেলওয়ের পক্ষে অতি.সিএসটিই সৈয়দ মো. শাহিদুজ্জামান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষে যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন এবং জাতীয় মানবাধিকার কমিশনের সচিব (যুগ্মসচিব) নারায়ণ চন্দ্র সরকার স্বাক্ষর করেন।
-বিভি
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments