ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর বদলি প্রত্যাহারের দাবিতে বেলা ১২ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপজেলা চত্বরে সমবেত হয়। পরে শিক্ষার্থীীা মানববন্ধন অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দাবীর প্রতি সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা বলেন, ইউএনও স্যারের বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। কারণ অনেক অমিমাংসিত বিষয় সুষ্ঠু ভাবে সম্পুর্ন করতে ইউএনও সারের আরও কিছুদিন থাকার প্রয়োজন। যে সময়টুকু লাগবে ততদিন তিনি থাকুক। নতুন যিনি আসবে তার বুঝতে সময় লেগে যাবে। সমস্যা বাড়বে।
আমাদের দাবী আরও কিছুদিন আমরা তাকে এখানে চাই। বদলী প্রত্যাহার চাই।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন বলেন, ইউএনও মেহেরপুর সদরে বদলির আদেশ হয়েছে। শিক্ষার্থীদের দাবির কথা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ড বলেন, আমার বদলি আদেশ হয়েছে। কিন্তু এখনও রিলিজ আদেশ হাতে পাইনি। সরকারের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই। যেখানে আদেশ হবে যেতে হবে এটাই নিয়ম। শিক্ষার্থী ও ভেড়ামারার মানুষের ভালোবাসা পেয়েছি এটি ভুলবার নয়।বদলীর বিষয়ে সরকারের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত বলে তিনি জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments