রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: হৃদরোগে আক্রান্ত সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানিকে ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২ মে) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সোহেল সানির হাতে এ সঞ্চয়পত্র তুলে দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি এক ব্রিফিং এ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সোহেল সানির আরও উন্নত চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করবেন এবং শুরু থেকেই তার চিকিৎসার খোঁজখবর রাখছেন।
উল্লেখ্য দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ ইতিমধ্যে সাংবাদিক সোহেল সানির পাশে দাঁড়ায়।
গত ১৫ মার্চ বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে পদার্পণ অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও পরবর্তীতে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে Angiogram করা হলে তার হার্টে ৪টি ব্লক ধরা পড়ে। ইতিমধ্যে তার হার্টে রিং বসানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments