কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখীমারা বাজারে একটি বনার্ঢ্য র্যালী বের করা হয়। এতে ইউনিয়ন,ওর্য়াড ও গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সিপিপির সদস্যরা অংশগ্রহন করেন। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুর্যোগ বিষয়ক সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়। বে-সরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজন করে।
প্রজেক্ট কো-অর্ডিনেটর দিপক কুমার দাশ’র সভাপতিত্বে সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন গুড নেইবারস জাপান প্রতিনিধি ডিআরআর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইউকি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিপির সরকারি পরিচালক আছাদ উজ্জজামান খান, ইউপি সদস্য আব্দুল হামিদ খান, হেমায়েত উদ্দিন উকিল, মো.ফজলুল হক সুমন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মঞ্জুরুল আলম,সদস্য শাহিনুর বেগম,জুলিয়েট বাড়ৈ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ’র প্রোগ্রাম ম্যানেজার রাজিব বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওয়ার্ড সভাপতি শুভুলন বিশ্বাস।
প্রধান অতিথি গুডনেইবারস জাপান প্রতিনিধি ডিআরআর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইউকি বলেন, আমাদের দেশেও দুর্যোগ আছে। প্রায়ই ভূমিকম্প হচ্ছে বিভিন্ন স্থানে। এজন্য আমরা সবাইকে সচেতন করছি। তাই আপনারাও সচেতন হবেন এবং সবাইকে এ বিষয়ে সচেতন করবেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments