এলিফ্যান্ট রোডে ব্যারিস্টার অসীমের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশ : 30 Dec 2023
এলিফ্যান্ট রোডে ব্যারিস্টার অসীমের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ

স্টাফ রিপোটার: নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা।

শনিবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোড, নিউমার্কেট এবং চাঁদনীচক মার্কেটে লিফলেট বিতরণকালে ৭ জানুয়ারীর একতরফা নির্বাচনে ভোটকেন্দ্রে ভোট দিতে না যাওয়ার আহবান জানান নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে এসময় নিউমার্কেট থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, সাবেক সভাপতি মোহাম্মদ রফিক হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এসএম মতিউর রহমান, থানা বিএনপির সাবেক সহ সভাপতি আমির হোসেন, অ্যাডভোকেট রানা, মো. শাহাবুদ্দিন ১৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাজী হাসু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম খোকন, কবির তপনদারসহ থানা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;