ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলেছে দূর্বার গতিতে। সকল সেক্টরে মেগা প্রজেক্ট বাস্তবায়ন আর উন্নয়নের মহাসড়কে আগামীর সুপার পাওয়ার এখন বাংলাদেশ। তিনি আরও বলেন, বর্তমান সরকারের দূরদর্শিতা আর নিরালস পরিশ্রমের ফসল এখন দেশের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ সকল মৌলিক চাহিদার যথাযথ বাস্তবায়ন। মঙ্গলবার বিকেল ৪ টায় ফুলতলা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশিদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, সদস্য শিউলী সরোয়ার, জামিল খান, বিলকিস আক্তার ধারা, ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রিপন, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও সরদার মনিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আলী আজম মোহন, শাহিদা ইসলাম নয়ন, শাপলা সুলতানা লিলি, যুবলীগ নেতা এসকে মিজানুর রহমান, শহীদুল্লাহ প্রিন্স, মোল্যা রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসকে সাদ্দাম হোসেন প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments