ডেস্ক রিপোর্ট: আজ জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) কর্তৃক আয়োজিত 'বাজেট হেল্প ডেস্ক ২০২৩' এর আওতায় 'মাননীয় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৭ ও ৮'- অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এবং অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ এবং সূচনা বক্তব্য প্রদান করেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট বিষয়ক মূখ্য বিশেষজ্ঞ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
পরবর্তীতে 'আয় বৈষম্য হ্রাসকরণে রাজস্ব ও আর্থিক নীতির ভূমিকা'- বিষয়ে সাবেক মন্ত্রীপরিষদ সচিব এবং বিআইজিডি'র অধ্যাপক মোশাররফ হোসেন ভূঁইয়া এবং 'বাংলাদেশের জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোগ'- বিষয়ে পিকেএসএফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইকোনোমিক্সের চেয়ারম্যান ডা: কাজী খলিকুজ্জামান আহমদ আলোচনা করেন।
এ সেশনে বিশেষ অতিথি হিসেবে সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজী এমপি, সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি উপস্থিত ছিলেন।
বাজেট ডিব্রিফিং সেশনে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, রেজাউল করিম বাবলু এমপি, মো: নুরুন্নবী চৌধুরী এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, তানভীর এস জয় এমপি, নারায়ন চন্দ্র চন্দ এমপি, বীরেন শিকদার এমপি, রুমানা আলী এমপি, অ্যাডভোকেট খোদেজা নাসরীন এমপি, গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, রওশন আরা মান্নান এমপি, আরমা দত্ত এমপি, মমতা হেনা লাভলী এমপিসহ সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিয়ন, সিপিডি, ডিটি গ্লোবাল, বামু এর সদস্যবৃন্দসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments