ডেস্ক রিপোর্ট: জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা আজ রবিবার এক বিবৃতিতে জাতীয় সংসদে রেজাউল করিম বাবলু এমপি প্রদত্ত 'চাকরিজীবী ছেলে বা মেয়ে একে-অপরে কোনো চাকরিজীবীকে বিয়ে করতে পারবেন না' বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। তিনি বলেন, একজন সংসদ সদস্যের দায়িত্ব সংবিধান সমন্নত রাখা সেখানে রেজাউল করিম এমপি 'চাকরিজীবী ছেলে বা মেয়ে একে-অপরে কোনো চাকরিজীবীকে বিয়ে করতে পারবেন না' আইন করার বক্তব্য দিয়ে দেশের সংবিধান ও মৌলিক অধিকারের বিপক্ষে দাড়িয়েছেন। নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা সংবিধান ও মৌলিক অধিকার বিরোধী এই সংসদ সদস্যের বক্তব্য এক্সপাঞ্জ ও তাকে সংসদ থেকে বহিস্কার করার জন্য মাননীয় স্পীকারের প্রতি দাবি জানান।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments