স্টাফ রিপোর্টার: স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু গতকাল সোমবার (১৮ নভেম্বর) চলে গেছেন না ফেরার দেশে।
গতকাল বিকেলে রাজধানীর ধানমন্ডির মসজিদে বাদ আসর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর আজ মঙ্গলবার সকালে তার ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় তাকে। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে তার জানাজা অনুষ্ঠিত হয়।
তার জানাজায় হাজির হয়েছিলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম),বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু,বিএনপি ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক,বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালসহ বাফুফের কমিটির সঙ্গে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টুর সতীর্থ থেকে শুরু করে ফুটবলাঙ্গনের অনেক তারকারাই উপস্থিত ছিলেন জানাজায়।
মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ,মোহামেডান দল,মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক খেলোয়াড়রা, বাংলাদেশ ক্রীড়া পরিষদ,বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন,ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ ক্রীড়াপ্রেমী বিভিন্ন সংগঠন।
হৃদরোগে আক্রান্ত হয়ে গত রোববার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পিন্টু। কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর সংবাদে ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে আসে।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments