বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কৃষিবিজ্ঞান বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আজ ১০ সেপ্টেম্বর শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কলা ভবন ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবদুল বাছির উপস্থিত ছিলেন।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ পৃথকভাবে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য, কৃষিবিজ্ঞান বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ৩৫১৯টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীর সংখ্যা ৮৯,১৫৯জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রসমূহে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬,০০০জন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments