মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড আতাদী মধ্যপাড়া বায়তুন নুর জামে মসজিদ মাদ্রাসা ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাত ০৭ টায় মাওলানা মোহাম্মদ ইসরাফিলের সঞ্চালনায় ও মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ এর সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা।
আরো উপস্থিত ছিলেন প্রধান মেহমান বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আমজাদ হোসাইন,বিশেষ অতিথি,বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার মাওলানা মিজানুর রহমান ফরিদী,প্রতিষ্ঠাতা মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসা ভাঙ্গা উপজেলার হাফেজ ক্বারী মাহবুবুর রহমান।
ভাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ডে আতাদী এর প্রায় পাঁচ শতাধিক আলেম-ওলামা সহ সাধারণ জনগণ প্রধান অতিথির হাতে ফুল দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।
এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির,নুর ইসলাম মাতুব্বর,মাষ্টার হাবিবুর রহমান,ইমারত হোসেন,আমজাদ হোসেন,মাওলানা আব্দুল কাইয়ূম,মাওলানা ফজলুল হক,হাফেজ ওয়ালী উল্লাহ,মাওলানা আমজাদ খান,ভাঙ্গা উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমি আজ আপনাদের সাথে পরিচয় হতে এসেছি।আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হকের মনোনীত রিক্সা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছি।আপনারা আমাকে দোয়া করবেন।আপনাদের ভোটের মূল্যায়ন,আপনাদের মূল্যায়ন যেন আমি সঠিক ভাবে পালন করতে পারি সেজন্য আল্লাহ আমাকে তৌফিক দান করেন।আমি কারো সমালোচনা করবো না আমি আপনাদের কাছে রিক্সা মার্কায় ভোট চাই।আবার আপনাদের সাথে দেখা হবে,আপনাদের সুস্থতা কামনা করছি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments