স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে বিসিবি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আইসিসির সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর এক বিবৃতিতে বিসিবি জানায়, আসন্ন বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে আয়োজন করা হলে সেখানে খেলতে যাওয়ার বিষয়ে তারা এখনও সম্মতি দিতে পারছে না। খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করাই বোর্ডের প্রধান অগ্রাধিকার বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান বাস্তবতায় ভারতে ম্যাচ আয়োজন নিয়ে বিসিবির যে অবস্থান, তা অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে আইসিসির কাছে বিকল্প ভেন্যু নির্ধারণের জন্য পুনরায় অনুরোধ জানানো হয়েছে।
সূত্র জানায়, ভার্চুয়াল বৈঠকে বিসিবির প্রতিনিধিরা তাদের উদ্বেগ ও পর্যবেক্ষণ আইসিসির সামনে তুলে ধরেন। আইসিসি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে বিসিবির এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন আইসিসি কী সিদ্ধান্ত নেয় এবং বিশ্বকাপের ভেন্যু নিয়ে কী ধরনের সমন্বয় করা হয়, সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেটবিশ্ব।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments