জাবি প্রতিনিধি: রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ পরিষ্কার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতাকর্মীরা। এ পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ওয়াসিফ আহমেদ অনিকসহ প্রায় ১৫ জন ছাত্রনেতা অংশ নেন।
রবিবার (২০ এপ্রিল) তারা মাজারে উপস্থিত হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের নেতৃত্বে মাজার এলাকা ও আশপাশের অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। মাজার এলাকায় দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতার অভাব দেখে ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, "আমরা লক্ষ্য করেছি, জিয়াউর রহমানের মাজার এলাকায় পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে। একজন রাষ্ট্রপতির মাজারে এমন অব্যবস্থাপনা অত্যন্ত দুঃখজনক। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কর্তৃপক্ষের চরম উদাসীনতা স্পষ্টভাবে চোখে পড়েছে। এ অবহেলার প্রতিবাদেই আমরা এই উদ্যোগ নিয়েছি। যতদিন পর্যন্ত কর্তৃপক্ষ যথাযথভাবে তাদের দায়িত্ব পালন না করবেন, ততদিন পর্যন্ত আমরা প্রতি মাসের তৃতীয় সপ্তাহের রবিবার অথবা সোমবার নিয়মিতভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাব। আমরা বিশ্বাস করি, সম্মানজনক স্মৃতিস্তম্ভের রক্ষণাবেক্ষণে সবার দায়িত্বশীল হওয়া উচিত।"
এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কে. এম. রিয়াদ বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে সম্মান জানাতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা চাই, ভবিষ্যতে সবাই এমন সামাজিক দায়িত্বে অংশ নিক।"
এ সময় আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান এবং সদস্য মেহেদী হাসান, তমাল রায়, হাসান মাহমুদ ও মো. জাবের হাসানসহ আরও অনেকে। ছাত্রদলের এই উদ্যোগ মাজার এলাকায় উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ইতিবাচক।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments