রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান দুর্গাসাগর থেকে খাঁচাবন্দি একটি হরিণ নিখোঁজ হয়েছে। খাঁচায় থাকা ১৩টি হরিণের মধ্যে একটি হরিণ হঠাৎ করেই উধাও হওয়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত রবিবার (৩ আগস্ট) ঘটনাটি ঘটে। প্রতিদিনের মতোই ওইদিন রাতে দুর্গাসাগর দীঘির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা অলিউল হাওলাদার, জাহিদুর রহমান ও বশির শিকদার ডিউটি শেষ করে সকালে দায়িত্ব বুঝিয়ে দেন। সকাল ১০টার দিকে দুর্গাসাগর দিঘির পাড়ে খাঁচায় হরিণ পরিচর্যাকারী আশিক লক্ষ্য করেন- একটি হরিণ নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর হোসেনকে জানালে তিনি এসে নিশ্চিত হন যে, খাঁচা তালাবদ্ধই রয়েছে কিন্তু একটি হরিণ নিখোঁজ।
ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করা হলেও খাঁচার আশপাশের ক্যামেরাগুলো কাজ না করায় হরিণ নিখোঁজের ব্যাপারে কোনো ক্লু পাওয়া যায়নি। এ বিষয়ে দুর্গা সাগর দিঘির সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয়রা জানান, এটি গুরুতর নিরাপত্তা কিংবা দায়িত্বে অবহেলার কারণে ঘটেছে। হরিণটি হয়ত চুরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন তারা।
বরিশাল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল মতিন খান বলেন, ‘খবর পেয়ে বরিশাল জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হরিণ নিখোঁজের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ জানান, হরিণ উধাও হওয়ার বিষয়টি তিনি জানতে পেরে বরিশাল জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তিনিও খতিয়ে দেখছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments