কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় রিপোর্টার্স ক্লাব’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে একটি র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ কর্মরত সাংবাদিকরা অংশগ্রহন করেন। অনুষ্ঠান শুরুতে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব কার্যালয় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। ক্লাবের সভাপতি এইচ আর মুক্তার সভাপতিত্বে ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো.জসিম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, সাবেক সভাপতি শামসুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক এস কে রঞ্জন, মো. ওমর ফারুক, ইমন আল আহসান প্রমুখ। সভা শেষে কেক কাটা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রাসেল মোল্লা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments