কলাপাড়া(পটুয়খালী)প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় পৃথিবীর অনেক উন্নয়নমূলক কাজ থমকে আছে। বাংলাদেশও এর বিচ্যুতি ঘটেনি। তার পরও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে। রবিবার দুপুরে কুয়াকাটার সৈকত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আরো বলেন, কুয়াকাটা সৈকতের ভাঙ্গন রক্ষায় ৯৭৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। একনেকে পাশ হলে আগামী বছর স্থায়ী কাজ শুরু করা হবে।
এর আগে প্রতিমন্ত্রী একটি ভ্যানগাড়ি যোগে সৈকতের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ, কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদার, কুয়াকাটা আওয়ামলীগ সভাপতি আ:বারেক মোল্লাসহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments