পিরোজপুর অফিস : জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাওগাতুল ইসলাম সগীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সাফায়েত হোসেন রিপন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এলিজা শারমিন মুন্নি এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ সাব্বির আহমেদ। দিনব্যাপী এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি পুরনো সদস্যদের নবায়নের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল করা হবে। বক্তারা আরও বলেন, প্রতিটি সদস্য সংগ্রহ ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা, যা সদস্যদের দলের প্রতি দায়বদ্ধতা ও আন্তরিকতা বৃদ্ধি করবে। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কেউ যাতে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত না হয়, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা। নেতারা বলেন, বিএনপি হচ্ছে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক। সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত হবে এবং নতুন প্রজন্মকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত করবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments