স্টাফ রিপোটার: শিক্ষামন্ত্রনালয়ের জারিকৃত ২০২১ সনের জনবল কাঠামো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি লংগন করে কলেজের সিনিয়র দুইজন শিক্ষককে সম্পুর্ন অন্ধকারে রেখে কলেজ গভর্নিং বডির সভাপতি মাইনুদ্দিন হাসান চৌধুরী তার একক ক্ষমতায় হাবীবুল্লাহ বাহার কলেজের সাচিবিক বিদ্যা বিষয়ের শিক্ষক মো: রাকিবুল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করায় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় বিদ্যালয়ের কলেজ পরিদর্শক। গত ৮ আগস্ট ২০২৩ ইং জাতীয় বিদ্যালয়ের কলেজ পরিদর্শক তার এক পত্রের মাধ্যমে এতথ্য জানান।
ওইপত্রে উল্লেখ করা হয়, হাবিবুল্লাহ বাহার কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মো: রাকিবুল হকের নিয়োগ সম্পূর্ণ অবৈধ এবং তাকে অপসারণ করে তারস্থলে বিধি অনুযায়ী একজন সিনিয়র শিক্ষককে দায়িত্ব প্রদান করার জন্য নির্দেশক্রমে সভাপতি মহোদয়কে অনুরোধ করেছেন। আমরা জানতে পেরেছি যে, বর্তমান সভাপতি এবারও সিনিয়র দুইজন শিক্ষককে বাদ দিয়ে, পাঁচ জনের মধ্যে জুনিয়র মোস্ট এবং শারীরিকভাবে অসুস্থ আব্দুল ওয়াদুদ সাহেবকে অথবা মোঃ আব্দুল কালাম সাহেবকে দায়িত্ব প্রদান করার জন্য তৎপরতা চালাচ্ছেন।
এরআগেও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে কলেজ ফান্ডের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, শিক্ষার্থীদের ভর্তি ফিসহ অন্যান্য একাডেমিক খরচ নগদ ক্যাশ আকারে উত্তোলন, কলেজ সংস্কার, আসবাবপত্র ক্রয় এবং সৌন্দর্যবর্ধনের নামে কোটি টাকা লোপাটের অভিযোগ উঠে হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments