উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডুপাশা ও দক্ষিন শিকারপুর গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে ২ টি বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় ভুক্তভোগী সূত্রে জানাযায় ১০ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে উত্তর মুণ্ডপাশা গ্রামের নূর মোহাম্মদ সরদারের বাড়িতে চোরচক্র হানা দিয়ে ঘরে থাকা দুই ভরি ওজনের স্বর্ণালংকার নগদ তিনহাজার টাকা, জমিজমা সংক্রান্ত মূল্যবান কাগজপত্র সহ দলিল পত্র লুট করে নিয়ে যায়।
অপরদিকে একই রাতে দক্ষিণ শিকারপুর গ্রামের মৃত মোঃ হেমায়েত খানের বাড়িতে ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
এ সময়ে চোর চক্র ঘরে থাকা ২০ হাজার নগত টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, চুরির বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments