কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: “১৮ বছরের আগে বিয়ে নয়,বাল্যবিয়ে সামাজিক ব্যাধি,সবাই মিলে বাল্যবিয়ে প্রতিরোধ করি’’এসব ¯েøাগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য ক্যাম্পেইন শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার শেষ বিকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুরে র্যালী, আলোচনা সভা, সচেতনতা মূলক নাটক অনুষ্ঠিত হয়েছে। এনসিয়র প্রেটেকশন এন্ড জাষ্টিস থ্রু ইনটিগ্রেটেড এ্যাপোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে।
বাল্যবিবাহ বন্ধের দাবীতে হাজীপুর মাধ্যমিক বিদ্যালয় চত্ত¡র থেকে একটি র্যালী বের করা হয়।এতে জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও ছাত্র-ছাত্রী অশংগ্রন করেন। পরে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মো.শাহজালাল মুন্সি’র সভাপতিত্বে বাল্যবিয়ের কুফল নিয়ে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বাবুল মিয়া, ইউপি সদস্য মাহফুজা বেগম,হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি আবুল কালাম,নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো.রহুল আমিন হাওলাদার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মো.ওমর ফারুক,সমাজিক সুরক্ষা কমিটির সাধারন সম্পাদক শোভন বিশ্বাস প্রমুখ।আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্ববোধক গন,নৃত্য ও বাল্যবিবাহের কুফল নিয়ে পরিবেশন হয় নাটক। অনুষ্ঠান সঞ্চলনা করে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া প্রকল্প প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments