জাবি প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘বিজয় রাইড’ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘জেইউ সাইক্লিস্ট’ নামের একটিসংগঠন এ রাইডের আয়োজন করে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ মিনার প্রাঙ্গন থেকে এ রাইড শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট ঘুরে ৫ কি.মি. দূরত্ব অতিক্রম করে আবার শহীদ মিনারে এসে রাইডটি শেষ হয়। এতে বাইসাইকেলে চড়ে ক্যাম্পাসের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন ।
জেইউ সাইক্লিস্টের সমন্বয়কারী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুজাহিদ বান্না বলেন, ‘বিজয় রাইড কোনো প্রতিযোগিতা নয়, বিজয় দিবস উদ্যাপন করতেই এই আয়োজন । সাইকেল হচ্ছে একটি স্বাধীন বাহন, যা আবার পরিবেশবান্ধব। এমন একটি বাহন দিয়েই আমরা বিজয় দিবস উদযাপন করেছি, যা অবশ্যই বিজয়ের মতোই আনন্দের। সবাইকে আমরা ব্যয়বহুল ও পরিবেশ বিনষ্টকারী জ্বালানির যানবাহন ছেড়ে সাইকেলে চড়ে বিভিন্ন গন্তব্যে যেতে উৎসাহ দিই। এতে আপনি নিজে যেমন ভালো থাকবেন, তেমনি পরিবেশও ভালো থাকবে।’
রাইডে অংশগ্রহণকারী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সারা সুলতানা বলেন, ‘সাইক্লিংয়ের সময় নিজেকে মুক্ত বিহঙ্গের মতো মনে হয় । বিজয় দিবসে এ ধরনের উদ্যোগ নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিকী বিজয় হিসেবে গণ্য হবে’।
আয়োজক সূত্রে জানা গেছে, করোনা পরবর্তী সময়ে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করে ‘জেইউ সাইক্লিস্ট’। সংগঠনটির উদ্যোগে এবারই প্রথম বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় রাইড’ আয়োজন করা হয়। বিজয় রাইড সফল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments