ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেজাউল ইসলাম (৪২) নামে প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। অপর আসামি খোকন (৩৭) পলাতক রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের খেমিড়দিয়ার বিল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রেজাউল ইসলাম ও পলাতক খোকন একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় শিশুর বাবা গতকাল বুধবার থানায় একটি মামলা করেছেন। ভুক্তভোগী শিশুটি কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে খেলার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে হীন উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে কৌশলে শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে যেয়ে খারাপ কাজটি(ধর্ষণ) করে প্রতিবেশী রেজাউল ইসলাম।
শিশুটির মা বাড়িতে এসে খোঁজা খুঁজি ও অনেক ডাকাডাকির পর সন্ধ্যায় শিশুটি নূর ইসলামের ঘর থেকে বের হয়ে আসতে দেখে। শিশুটি মা তার কাছে জানতে চায় কী হয়েছে। পরে শিশুটি বিষয়টি তার মাকে বলে। এসময় সে অসুস্থ হয়ে পড়লে কুষ্টিয়া সদর হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, আমরা বাইরের লোক মারফত সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ও আইনি পদক্ষেপ নিই। অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করি। পরে শিশুটির বাবা দুইজনকে অভিযুক্ত করে থানায় এজাহার দিলে মামলা হয়। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments