সাভার উপজেলা প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর একটার দিকে এই তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুর আলম সিদ্দিকী। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি বুধবার রাত এগারোটার দিকে আশুলিয়ার খেজুরটেক এলাকা থেকে তাদেরকে আটক করা হয় তাদের।আটককৃতরা হলেন- আশুলিয়া থানাধীন শিকদারবাগ ধলপুর এলাকার মোঃ. বাদশা মিয়ার ছেলে মোঃ. আরিফ মিয়া (৩২) ও তার স্ত্রী মোসাঃ মিতানুর বেগম (২৬) এবং শরিয়তপুরের জাজিরা থানার গুলারচর এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ আল আমিন (২২)। আটক তিনজনই মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
এই অভিযানে নেতৃত্ব দেওয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১ টার দিকে এএসআই রেজাউল করিমসহ সঙ্গী পুলিশ সদস্যদের নিয়ে আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এক নারীসহ তিনজনকে আটক করি। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা ১২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৬৩ হাজার টাকা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূর আলম সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে নানা কৌশলে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা দরে বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments