মাহমুদুর রহমান তুরান (ভাঙ্গা) ফরিদপুর:‘‘আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি’’-এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে দিবসটি উপলক্ষে সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ভাঙ্গা হাইওয়ে থানা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মাহবুবুল আলম। ভাঙ্গা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা শাহিন আলম, পলাশ সাহা,সাংবাদিক নেতা মজিবর মুন্সী,আঃ মান্নান সহ নানা শ্রেনীপেশার লোকজন।
বক্তারা সড়কের বিভিন্ন নৈরাজ্য চিত্র তুলে ধরেন। তারা ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বরে নসিমন করিমন,থ্রিহূইলারের অবাধ চলাচল, ধীর গতির যানবাহনের চলাচল,ফিটনেসবিহীন নানা যানবাহন,মোটর সাইকেলের রাস্তা দাপিয়ে বেড়ানো সহ নানা অসঙ্গতি তুলে ধরে এর প্রতিকারের দাবী জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments