রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জের মনাকষা বিওপির একটি টহলদল ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ০৫টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের বালুটঙ্গি গ্রামে একটি বিশেষ টহল পরিচালনা করে। টহলদল টহল পরিচালন করার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে বালুটঙ্গি গ্রামের মাঠের মধ্যে দিয়ে মাদক চোরাচালান হওয়ার সম্ভবনা রয়েছে। এপ্রেক্ষিতে টহলদল উক্ত স্থানে গমন করতঃ সন্দেহভাজন একজন ব্যক্তিকে মাঠের মধ্যে দিয়ে আসতে দেখে তাকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। টহলদল তাকে ধাওয়া করে মোঃ জাহাঙ্গীর (৪৫), পিতা-মোঃ সোহরাব, গ্রাম-সাহাপাড়া, পোষ্ট-সাহাপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবঞ্জকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে অভিনব কায়দায় বডি ফিটিং অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল খুজে পায়। আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত ভারতীয় ফেন্সিডিলসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments