শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের বাসিন্দা জুলেখা আক্তার ও আব্দুল্লাহ আল মামুন দম্পতির। গেলো অক্টোবর মাসের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফসলের মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ। ব্র্যাক ঝিনাইগাতি অফিস থেকে ৫০,০০০ টাকা ঋণ নিয়ে আমন চাষ করেন ১৫ কাঠা জমিতে। আয়ের প্রধান খাত এই কৃষি। মাঠের ফসল হারিয়ে দিশেহারা এই পরিবারটির পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। আগামী বোরো মৌসুমে আগাম ধান লাগানোর জন্য ব্র্যাকের পক্ষ থেকে তিনি পেয়েছেন ২ কেজি উন্নত ধানের বীজ, সেটি দিয়ে সহজে ৫৫ থেকে ৬০ শতক জমিতে বপন করতে পারবেন বোরো ধান ।চলতি মৌসুমে ময়মনসিংহ শেরপুর নেত্রকোনার প্রায় ৪০ হাজার কৃষকের পাশে ব্র্যাক দাঁড়িয়েছে বিনামূল্যে ৫০, হাজার কেজি ধান, সরিষা, মরিচ ,মূলা, সিমের বীজ নিয়ে ।এছাড়া বন্যার পানিতে যে সকল চাষিদের পুকুর ভেসে গেছে, তারা পেয়েছেন মাছের পোনা।
বন্যা আক্রান্তদের সহায়তা করেছে সংস্থাটি। বন্যাকালীন এ অঞ্চলের প্রায়ই আড়াই হাজার মানুষকে জরুরী খাদ্য সহায়তা দিয়েছে ব্র্যাক ।এর বাইরে ৪০৩২ জনকে বাসস্থান নির্মাণ ও জরুরি স্বাস্থ্য সেবার জন্য ৩ কোটি ৬০ হাজার টাকা সঞ্চয় ফেরত সুবিধা দেওয়া হয়েছে। এ পর্যায়ে কৃষি পূর্ণবাসনের জন্য এ অঞ্চলের প্রায় ৫০ হাজার কেজি ধান ও অন্যান্য শাক সবজির বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর মধ্যে এর বিতরণ কার্যক্রম সমাপ্ত হবে। শুধু বীজ বিতরণই নয় ,এ বীজ দিয়ে আবাদ করার জন্য প্রয়োজনীয় অর্থায়ন করার আগাম পরিকল্পনা ব্র্যাকের। আক্রান্ত অঞ্চলের ৩৯ টি শাখার প্রায় আড়াইশ ব্র্যাক কর্মী নিয়োজিত রয়েছে এই কর্মযজ্ঞ।
আজ ব্র্যাক ঝিনাইগাতি এরিয়া অফিসে সংস্থাটির পক্ষ থেকে বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাক মাইক্রোফাইনান্সের ডেপুটি প্রোগ্রাম হেড রাজেশ কুমার সাহা বলেন, কৃষকদের জীবনমান উন্নয়নে যে কোন সহযোগিতা দিতে ব্র্যাক সর্বদা প্রস্তুত রয়েছে। আপনারা নিজেদের কোন জমি অনাবাদি রাখবেন না। নিজের এবং সন্তানদের ভবিষ্যতের জন্য বড় করে স্বপ্ন দেখবেন। স্বপ্নের এই অগ্রযাত্রায় ব্রাককে পাশে পাবেন। অনুষ্ঠানের সভাপতি ব্র্যাক ফাইমাইক্রোফাইন্যান্সের প্রোগ্রাম ম্যানেজার নুর এ আলম বলেন ,কৃষকরাই আমাদের প্রধান অর্থনৈতিক সৈনিক। সেজন্য কৃষকদের প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে ব্র্যাক ব্যাপকহারে বীজ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে ব্র্যাক ফাইক্রোফাইন্যান্স। অন্যান্যদের মধ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মালেক এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বীজ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা, ব্র্যাক মাইক্রোফাইনান্সের এ উদ্যোগটিতে সন্তোষ প্রকাশ করেন। মতবিনিময় তারা জানান বন্যার শুরু থেকে ব্র্যাক যেভাবে সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের পাশে ছিল, সেটিতে আমাদের অনেক উপকার হয়েছে
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments