ডেস্ক রিপোর্ট: সর্বকালের সেরা ফুটবলার কে? এ প্রশ্নের জবাব নিয়ে ঝড় চলছিল। এটিই হওয়া স্বাভাবিক।, তা চিরন্তর। গেল শতাব্দীর শেষের দিকে শুরু, যা বর্তমানে চলছে। এতে যুক্ত হয়েছে আরও নতুন নতুন নাম। সবশেষ যোগ হওয়াদের মধ্যে রয়েছে লিওনেল মেসির নাম।
সেই তাকেই এবার বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা খাতাব দিয়েছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)। এনিয়ে ইতিমধ্যে বিতর্কের জন্ম হয়েছে। কেননা , আইএফএফএইচএসের র্যাংকিংয়ে মেসির পরে দ্বিতীয় স্থানে 'ফুটবলের রাজা' ব্রাজিলের পেলে। প্রশ্ন উঠেছে 'কালো মানিক' পেলে যেখানে সবোর্চ্চ তিনবার ( ১৯৫৮, ১৮৬২ ও ১৯৭০) বিশ্বকাপ জিতেছেন আর মেসি মাত্র একবার (২০২২) , সেখানে কীভাবে ব্রাজিরের ফুটবল কিংবদন্তি দ্বিতীয় হন?
তৃতীয় স্থানে রয়েছেন মেসির স্বদেশি দিয়াগো ম্যারাডোনা, যিনি মেসির মতো একবার (১৯৮৬) বিশ্বকাপ জিতেছেন। চতুর্থ স্থানে ক্রিশ্চিয়ানো রোনালদোর ঠাঁই পাওয়ায় মেনে নিতে পারেনি অনেকে। যার রয়েছে ইতিসাহের সবোর্চ্চ ( গোল ৯৩৫) গোলদাতা হয়েও পর্তুগিজ মহাতারকা কখনো বিশ্বকাপ জিততে পারেননি।
১৯৮৬ বিশ্বকাপ ম্যারাডোনা আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন একক নৈপণ্যে। ৮৬ বিশ্বকাপে ছিল পাঁচটি করে গোল ও অ্যাসাস্ট। ৩৬ বছর পর ম্যারাডোনার মতো ১০ গোলে প্রত্যক্ষ ও পরোক্ষবাবে অবদান রাখেন (সাত গোল, তিন অ্যাসিস্ট)। ফলে রেকর্ড দুবার বিশ্বকাপে 'গোল্ডেন বল' জিতে নেন মেসি।
রোববার সর্বকালের সেরা ১০ ফুটবলারের র্যাংকিং প্রকাশ করে আইএফএফএইচএস। যেখানে শীর্ষে স্থান পেয়েছে মেসি। এরপর ব্রাজিরের ফুটবল সম্রাট পেলে ও আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা। সেরা তিনে জায়গা পায়নি ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে সর্বকালের সেরা চতুর্থ খেলোয়ারের সম্মান দিয়েছে সংস্থাটি।
সেরা পাঁচে শেষ নামটি ডাচ কিংবদন্তি ইয়োহান কুরুইফের। এরপর রয়েছেন ব্রাজিরের বিশ্বকাপ জয়ী স্টাইকার রোলানদো। সাতে রাখা হয়েছে ফ্রান্সের মাঝমাঠের জাদুকর জিনেদিন জিদানকে। অষ্টমে জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। নবম স্থানে রয়েছেন স্পেন ও আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো ডি স্তেফানোক। আর ব্রাজিলের রোনালদিনহো দশে রয়েছেন।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments