বিচারের সাথে নির্বাচন ও রাজনীতির সম্পর্ক নেই : মির্জা আব্বাস

প্রকাশ : 31 Dec 2024
বিচারের সাথে নির্বাচন ও রাজনীতির সম্পর্ক নেই : মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার: পতিত আওয়ামী স্বৈরশাসকগোষ্ঠীর বিচার শেষ না হওয়া পর্যন্ত এবং সংস্কার শেষ হওয়ার আগে নির্বাচন নয়, ছাত্র বৈষম্য আন্দোলনের নেতাদের এমন বক্তব্যে জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গণমাধ্যমকে বলেন, বিচারের সাথে নির্বাচন ও রাজনীতির সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া দীর্ঘায়ু হতে পারে। এটি একটি চলমান প্রক্রিয়া। ইতিহাসে দেখা গেছে কোনো কোনো মামলা ৫ বছর থেকে ২০ বছর পর্যন্ত চলমান থাকে। পাশাপাশি আমি ছাত্রদের মুখে এধরণের কথা আমি আশা করি না। এ সমস্ত কথা বলবে স্বৈরাচারীরা।


তিনি বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া। 


নির্বাচনকালীন সরকারের প্রধান মাননীয় ড. মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন আগামী বছরের ২৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচন নিয়ে আর কারও কথা বলার সুযোগ আছে বলে আমি মনে করি না।


তিনি বলেন, এধরণের কথা বলে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। পাশাপাশি আমরা মনে করি এধরণের কথা বলা মানে স্বৈরাচারীর ভূত কাঁধে ভর করা।

সম্পর্কিত খবর

;