স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের (নাম, প্রতিষ্ঠান, মোবাইল নাম্বার ও ই-মেইল) ডাটাবেজ অন্তর্ভুক্তির কার্যক্রম সম্পন্ন হয়েছে। স্থায়ী, অস্থায়ী এবং প্রয়াত তিনটি স্বতন্ত্র ট্যাব-লিংকে এই ডেটাবেজ প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে ডিআরইউ বাগানে কেক কাটা হয়েছে।
তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। তিনি বলেন ডিআরইউকে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করার কাজ আমরা দায়িত্ব নেয়ার পর থেকেই শুরু করেছিলাম। পর্যায়ক্রমে ডিআরইউ অ্যাপস হালনাগাদ এবং আজ ওয়েবসাইটে ডাটাবেজের কাজটি সমন্ন হলো। এখন থেকে দেশ-বিদেশের যে কোন স্থান থেকে ওয়েবসাইটে সদস্যদের নাম সার্চ করে তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক মো: তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা ও মো: শরীফুল ইসলাম ।
https://www.dru.com.bd
https://www.dru.com.bd/permanent-members
https://www.dru.com.bd/temporary-members
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments