বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা, বিশ্ববিদ্যালয়ে দমন-পীড়ন-দখলদারিত্বের বিরুদ্ধে আজ (২৯ মে) দুপুর ১২টায় সন্ত্রাসবিরোধী মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ। সকাল থেকেই ছাত্রলীগের সন্ত্রাসীরা গোটা ক্যাম্পাসজুড়ে মহড়া দিতে থাকে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ত্রাসের পরিবেশ থাকলেও প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্য কার্যালয় এর সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অনিক রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দিন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শোভন রহমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের দপ্তর সম্পাদক সহবত শোভন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক চর্চার আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের দমন পীড়ন দখলদারিত্ব গোটা শিক্ষাঙ্গণে অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি করেছে। বিভিন্ন সময় ছাত্র সংগঠনের নেতা কর্মী ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ক্ষমতাসীন ছাত্রলীগের হামলা তাদেরকে বারবার সন্ত্রাসী সংগঠন হিসেবে শিক্ষার্থীদের সামনে প্রমাণ করেছে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর তাদের নির্মম হামলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য এক ভীতিকর ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ছাত্রলীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের পুুতুল প্রশাসনের ভূমিকা পালন করছে। ফলে এই পরিস্থিতিতে ছাত্রসমাজকে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। ক্যাম্পাসে একটি সন্ত্রাসমুক্ত, নিরাপদ পরিবেশ তৈরির জন্য পরিবেশ পরিষদের কাজ করার কথা থাকলেও প্রশাসনের নির্লিপ্ততায় পরিষদটির অস্তিত্বের কথা শিক্ষার্থীরা ভুলতে বসেছে।
ফলে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পরিবেশ পরিষদের সভা আহ্বান করে ক্যাম্পাসে একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে ছাত্র সংগঠনসমূহের একটি প্রতিনিধিদল ঢাবি উপাচার্যের সাথে সাক্ষাৎ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments