নজরুল ইসলাম (সাতক্ষীরা) তালাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে সাতক্ষীরার তালায় কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে দিনটি উপলক্ষ্যে তালা উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসন,শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন।
পরে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু,শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান প্রমূখ।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোস্তফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. ওবায়দুল হক, সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে কর্মসূচি পালন করেছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments