ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্র্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে গোপীবাগে ট্রেনে অগ্নিসংযোগ, মানুষ হত্যা, বাস-স্থাপনায় অগ্নিসংযোগ ও দেশের বিবিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষে গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং এর নেপথ্যের হোতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে এসব ঘটনায় নিহতদের প্রতি শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, যেনতেন প্রকারে ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়ার রাজনীতি দেশবাসীকে জিম্মি করে ফেলেছে। এর বিরুদ্ধে দেশবাসীকে সচেতন ও সংগঠিত হয়ে শুধুমাত্র ক্ষমতাশ্রয়ী নীতিহীন গোষ্ঠীর বিরুদ্ধে গণআন্দোলন-গণসংগ্রাম গড়ে তুলতে হবে।
নেতৃবৃন্দ আগামীকাল ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বহাল রাখায় উদ্বেগ প্রকাশ করে ‘ঘরে থেকে’ প্রহসনের ভোট বর্জন ও এই প্রহসনের বিরুদ্ধে জনগণের কণ্ঠ সোচ্চার করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে দুঃশাসনের অবসান, ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় নবতর আন্দোলনের প্রস্তুতি নিতে দেশবাসীতে আহ্বান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments