জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের প্লাটফর্ম নেত্রকোনা জেলা সমিতির নতুন আংশিক কমিটি ঘোষণা করা আছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী তানভীর আহমেদ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইতিহাস বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী সারোয়ার শাকিল।
আজ বৃহস্পতিবার ওই জেলা সমিতির সদ্য সাবেক সভাপতি মাহফুজুর রহমান মারুফ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। একই সাথে আগামী ১০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে।
নতুন কমিটির সভাপতি তানভীর আহমেদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেত্রকোণা জেলা ছাত্র কল্যাণ সমিতিতে এ দায়িত্ব সুন্দরভাবে পালন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। ছাত্র কল্যাণ সমিতিকে সংঘবদ্ধ ও সুংগঠিত করতে কাজ করবো। ভর্তি পরীক্ষার সময় নেত্রকোণা থেকে আগত সকল শিক্ষার্থীদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবো।
সাধারণ সম্পাদক সারোয়ার শাকিল বলেন, বিশ্ববিদ্যালয়ের জেলা সমিতি গুলো সংশ্লিষ্ট জেলার শিক্ষার্থীদের প্রয়োজনে সর্বাত্মক ভূমিকা পালন করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেত্রকোণা জেলা ছাত্র কল্যাণ সমিতিতে এ দায়িত্ব সুন্দরভাবে পালন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। ছাত্র কল্যাণ সমিতি কে সংঘবদ্ধ ও সুংগঠিত করতে কাজ করবো। ভর্তি পরীক্ষার সময় নেত্রকোণা থেকে আগত সকল শিক্ষার্থীদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবো। জেলার শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকব।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments