ডেস্ক রিপোর্ট: সিপিবির কেন্দ্রীয় সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সভাপতি, মজলিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড শাহরিয়ার মোহাম্মদ ফিরোজ মারা গেছেন। আজ ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে কমরেড ফিরোজের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, কমরেড ফিরোজের মৃত্যুতে পার্টি একজন নিবেদিতপ্রাণ কমিউনিস্টকে হারালো। কমরেড ফিরোজ আমৃত্যু মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে তার জীবনকে নিবেদিত করে রেখেছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো তা অপূরণীয়। কমরেড ফিরোজ কৃষক-ক্ষেতমজুরদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একজন সক্রিয়, দক্ষ সংগঠকের দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন হাওর রক্ষা আন্দোলনের অন্যতম নেতা।
সারাদেশের মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে নিবেদিত কর্মীরা কমরেড ফিরোজের অবদানকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে বিবৃতিতে বলা হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments