পিরোজপুর অফিস : প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধে দিনব্যাপি গণমাধ্যম কর্মশালা বৃহস্পতিবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও পিরোজপুর গণউন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় জেলার গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। কর্মশালাটি সঞ্চালনা করেন গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান। বক্তারা বলেন, ভুয়া আইডি ব্যবহার, ছবি বিকৃতি, সাইবার স্টকিংসহ অনলাইন সহিংসতা উদ্বেগজনকভাবে বাড়ছে। তারা নারীদের ডিজিটাল লিটারেসি বৃদ্ধি, সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়েরের পদ্ধতি প্রচার এবং স্কুল-কলেজে ডিজিটাল নিরাপত্তা শিক্ষা বাধ্যতামূলক করার ওপর গুরুত্ব দেন। গণমাধ্যম প্রতিনিধিরা নৈতিক সাংবাদিকতা অনুসরণ, ভিকটিম ব্লেমিং পরিহার এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে নিয়মিত প্রতিবেদন তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন। কর্মশালায় ডিজিটাল সহিংসতার ধরন, সাইবার আইনের প্রয়োগ ও ভিকটিম সাপোর্ট নিয়ে আলোচনা হয়। আয়োজকরা বলেন, প্রযুক্তির সচেতন ব্যবহারের মাধ্যমেই অনলাইন সহিংসতা প্রতিরোধ সম্ভব।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments